অগ্নিকান্ডে ব্যবসায়ীর ৮০ লাখ টাকার মালামাল ভষ্মিভূত

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ শহরের কলাবাগান এলাকায় অগ্নিকান্ডে সুশীল কুমার সরকার নামের এক ব্যবসায়ীর ৮০ লাখ টাকার মালামাল পুড়ে ভূষ্মিভূত হয়ে গেছে।

রোববার সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত হয়। আগুনে ৮০ লাখ টাকার ক্ষতি হওয়ায় যেন পথে বসে গেছেন ব্যবসায়ী সুশীল সরকার।

সুশীল এন্ড ব্রাদার্স এর স্বত্তাধীকারী সুশীল কুমার সরকার জানান, সকালে কালবাগানের ওই গোডাউনে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়।

এলাকাবাসীর নিকট থেকে খবর পেয়ে গোডাউনের তালা খুলে আগুণ জ্বলতে দেখি। পরে ঝিনাইদহ ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। সেসময় তার একটি পিকআপ ভ্যানও পুড়ে যায়।

তিনি জানান, তার গোডাউনে থাকা রেকিড বেনকিজার বাংলাদেশ লিমিটেড ও মেরিকো কোম্পানী বাংলাদেশ লিমিটেড ও ফিনলে কোম্পানীর চাঁ, হারপিক, ডেটল শাবান, কয়েল, নাইজলসহ প্রায় ১২৭ প্রকার মালামাল পুড়ে গেছে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিলীপ কুমার সরকার বিষয়টি নিশ্চিত কওে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছায় তারা। সেসময় ২ ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে।

  •  
  •  
  •  
  •  

Tags: