ঝিনাইদহে বজ্রপাতে নারীসহ নিহত ২, আহত ৫
আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বজ্রপাতে এক নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো অন্তত ৫ জন। আজ বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার নস্তি গ্রামের প্রশান্ত দাস (১৩)ও নলপাতুয়া গ্রামের শুকুর জান (৩৫) ।
আহত শান্ত (১৫) ও ময়না খাতুনকে (৬০) ও আরেকজনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের বাড়ি নলপাতুয়া গ্রামে।
মৃত শুকুরজানের খালু শুকুর আলী ও প্রশান্ত দাসের আত্মীয় প্রেম কুমার দাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

