ওসমানী বিমানবন্দরে ১৫০ রাউন্ড গুলিসহ যাত্রী আটক

সিলেট প্রতিনিধি:

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০ রাউন্ড গুলিসহ এক যুক্তরাজ্য প্রবাসীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

শনিবার সকাল ১০টার দিকে ওই প্রবাসীর লাগেজ স্ক্যানিংয়ের সময় গুলির বিষয়টি ধরা পড়লে তাকে আটক করা হয়।

আটককৃত যাত্রীর নাম আব্দুস সবুর। তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামের বাসিন্দা।

এমএজি ওসমানী বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার একেএম আবুল বাশার জানান, সকাল ৯টা ৩৫ মিনিটে লন্ডন থেকে বিজি ০০২ ফ্লাইটটি সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। কাস্টমস কর্তৃপক্ষের সন্দেহ হলে আব্দুস সবুরের সঙ্গে থাকা ল্যাগেজ তল্লাশী করা হয়। সে সময় লাগেজ থেকে ১৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি জানান, আটক আব্দুস সবুরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  •  
  •  
  •  
  •