দক্ষিণ সুদানে শান্তি মিশনে যোগ দিতে ৯৩ নৌসেনার দেশত্যাগ

নিজস্ব প্রতিনিধি:
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন দক্ষিণ সুদানে বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট-২-এ যোগদানের উদ্দেশে ৯৩ নৌসদস্যের প্রথম দল শুক্রবার সকালে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে।

নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌবাহিনীর মেরিন ইউনিট-২ এ যোগ দিতে এই দলটি সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

আগামী ২৮ জুন দ্বিতীয় গ্রুপের আরও ১০৭ জন এই ইউনিটে যোগ দিতে ঢাকা ত্যাগ করবে।

নৌবাহিনীর এই মেরিন ইউনিট ২০১৫ সাল থেকে দক্ষিণ সুদানের নদী পথে জাতিসংঘের সরবরাহ ব্যবস্থা সচল রাখতে দায়িত্ব পালন করে আসছে।

এছাড়া বেসামরিক নাগরিকদের নিরাপত্তাসহ জরুরি পরিস্থিতিতে ডুবুরি সরবরাহ এবং চিকিৎসা সহায়তা দিয়ে থাকে তারা।

বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষায় গত দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ ও দায়িত্ব পালন করে আসছে।

  •  
  •  
  •  
  •  

Tags: