কুড়িগ্রামে প্যানেলভুক্ত শিক্ষকদের মানববন্ধন
রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
সুপ্রীম কোর্টের রায় দ্রুত বাস্তবায়নের দাবীতে কুড়িগ্রামে প্যানেলভুক্ত শিক্ষকদের মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানব বন্ধনে জেলার প্যানেল ভুক্ত শিক্ষকরা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন প্যানেল ভুক্ত শিক্ষক মোস্তাফিজুর রহমান ও আব্দুল জলিল প্রমুখ।
বক্তারা বলেন, সুপ্রীম কোর্টের রায় অনুযায়ী ২৮ হাজার ৬শ ১১ জন প্যানেল ভুক্ত শিক্ষককে কোন টালবাহানা ছাড়াই একই সাথে নিয়োগ দিতে হবে। তানাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। বক্তারা আরো বলেন, দীর্ঘ ৪ বছর ধরে আমরা প্যানেলভুক্ত শিক্ষকরা মানবেতর জীবন-যাপন করে আসছি। এখন সুপ্রীম কোর্ট থেকে প্যানেলভুক্ত শিক্ষকদের নিয়োগের পূর্ণাঙ্গ রায় দিলেও রায় বাস্তবায়নে সংশ্লিষ্ট কতৃপক্ষ কোন কার্যকর পদক্ষেপ গ্রহন করছে না।
পরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামন থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে।

