ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মুত্যু

ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহে রেললাইন দিয়ে হেটে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহতের নাম আরফান আলী (৭০)।

রোববার দুপুরে ময়মনসিংহ রেলওয়ে জংশনে এ ঘটনা ঘটে।

নিহত আরফান আলী নগরীর পুরোহিতপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

ময়মনসিংহ জিআরপি থানার ওসি আ. আহাদ এ খবরের সত্যতা নিশ্চিত করেন।

ছবি: Anayet Dhruba

  •  
  •  
  •  
  •