সরিয়ে নেয়া হলো সীতাকুণ্ডে আনসার-ব্যাটেলিয়ানের ক্যাম্প
সীতাকুণ্ড প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে কার্যক্রম বন্ধ করে আনসার-ব্যাটেলিয়ানের উপজেলা পরিষদের ব্যারেকটি সরিয়ে নেয়া হয়েছে। এ সময় বিদায়ী সদস্যদের সাথে শূভেচ্ছা বিনিময় করেন উপজেলা প্রশাসন।
মঙ্গলবার এ উপলক্ষে উপজেলা হল রুমে এক শূভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভূইয়া ও সহকারী কমিশনার ভূমি মাহবুব আলম।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে নির্বাহী কর্মকর্তা বলেন,‘ আনসরা সদস্যরা সব সময় উপজেলা প্রশাসনের কাজের অন্যতম সহযোগী হিসেবে কাজ করেছে। যখনি সাহায্য চেয়েছি তখনি সহযেীতা পেয়েছি। সৎ ও নিষ্ঠাবান সদস্যর দাবীদার আনসার ব্যাটেলিয়ানের কর্মীরা। যেখানে যান সততার সাথে কাজ করলে সব সময় সবার কাছে সন্মানের পাত্র হয়ে থাকতে পারবেন।

