প্রধানমন্ত্রীর অশ্লীল ছবি ফেসবুকে পোষ্ট করায় যুবক আটক
জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির সঙ্গে অশ্লীল ছবি লাগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশের অভিযোগে জেলার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে মো. বায়েজিদ মন্ডল (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
গোবিন্দগঞ্জ উপজেলার রাজারহাট ইউনিয়নের রাজারহাট বাজার থেকে শুক্রবার ভোর রাতে তাকে আটক করা হয়।
রায়েজিদ মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার রাজারহাট ইউনিয়নের রাজারহাট বাজার এলাকার আবদুল রাবিক মন্ডলের ছেলে। আটক রায়েজিদের রাজারহাট বাজারে মুদি দোকান রয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, রায়েজিদ তার মোবাইল ফোনে প্রধানমন্ত্রীর ছবির সঙ্গে একটি অশ্লীল ছবি লাগিয়ে নিজের আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করে। এমন অভিযোগ পেয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলার প্রক্রিয়া চলছে। মামলা হলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

