জমে উঠেছে উত্তরের সীমান্ত জেলা দিনাজপুরে ঈদ বাজার

শাহ্ আলম শাহী,স্টাফ রিপোর্টার,দিনাজপুর থেকেঃ
উত্তরের সীমান্ত জেলা দিনাজপুরে জমে উঠেছে ঈদ বাজার। বাজারগুলোতে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ক্রেতার উপচেপড়া ভিড়। পোশাক ও প্রসাধনী বাজারের বিপনী-বিতানগুলো রঙ্গীণ সাজে সেজেছে। সাজিয়ে রাখা হয়েছে বাহারী পোশাক। তবে দোকানিদের অভিযোগ, ক্রেতারা শুধু মার্কেট ঘুরে দেখছে, কেনার প্রতি ঝোঁক নেই। আবার ক্রেতার অভিযোগ, কাঙ্কিত পণ্য এখনও পছন্দ করতে পারছেন না তারা। যেসব পণ্য পছন্দ হয়, তার দাম নাগালের বাহিরে। এক কথায় দোকানি আর ক্রেতার ব্যাটে-বলে মিলছে না। এরই মাঝে চলছে বেচা-কেনা। সাধ্যমত মানুষ কেনা-কাটা করছে।

ক্রেতারা জানায়, সাধ্যের মধ্যে পোশাক কিনতে বাজারে এসে সাধ্য কুলায় না। এখন হয়তো দোকানিরা দাম ছাড়বে না, তাই ঈদের আগে আবার বাজারে আসবো। তখনও যদি দোকানিরা দাম না ছাড়ে তাহলে ফুটপাথ থেকে কম দামে কিনবো কারন আমরা গ্রামের মানুষ চড়া দামে কাপড় কেনার আমাদের ক্ষমতা নেই।
দোকানিরা জানায়, আমরা বেশি দামে ঈদের পোশাক আনি। আর বিত্তবান ক্রেতারা চলে যায় পার্শ্ববর্তী দেশ ভারত বা ঢাকায় কেনাকাটা করতে যায। তাই আমাদের দামি পোশাক কমদামে বিক্রি করতে হয়।
এ বছর বিভিন্ন বাজারে মেয়েদের জন্য দোকানিরা এনেছে বাজিরাও মাস্তানি, পাখি ড্রেস, কিরন বালা, বাগি ড্রেস, লকনা, কাশিশ, আশিকি, সামপুরা, কান্দি ভাঙ্গা, থ্রী-ডি, ক্যাকটাস, লং কোটি, সুইচ লন, ওয়াইফাই, বিভা।

ছেলেদের জন্য গ্যাবাডিন ও জিন্স প্যান্ট, কালারফুল শার্ট, চেক শার্ট এবং এক কালারের শার্টসহ বিভিন্ন রকমের বাহারী পাঞ্জাবি। শহরের জাবেদ সুপার মার্কেট, উল্টরা মার্কেট, রহিম সুপার মার্কেট, গুলশান মার্কেট,লুৎফর নেছা টাওয়ার,বিগ বাজার,মালদহপট্রি মার্কেটসহ বিভিন্ন শপিং গুলোতে এখন উপচে পড়া ভীড়।

  •  
  •  
  •  
  •  

Tags: