তারাগঞ্জে মটোরসাইকেলসহ ছিনতাইকারী সিন্ডিকেটের সক্রিয় এক সদস্য আটক

সনজিৎ কুমার মহন্ত:
তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ একটি মোটরসাইকেলসহ এক মটোরসাইকেল ছিনতাইকারী সিন্ডিকেটের সক্রিয় সদস্যকে আটক করেছে। গতকাল শনিবার রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ বালাবাড়ি এলাকায় অবস্থিত পুলিশ ফাড়িঁর সদস্যরা উক্ত স্থানে চেক পোষ্ট বসিয়ে মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের কাগজপত্র যাচাই-বাঁচাই করার সময় কুড়িগ্রাম সুবনারায়ন নাওয়া পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র তুহিন মিয়া ওরফে রিয়াদ(২২) তার ব্যবহত ১৩৫ সিসি ডিসকভার যার নং রংপুর-ল-১৩৫১ যোগে তারাগঞ্জ আসার পথে হাইওয়ে পুলিশ তাকে থামিয়ে কাগজপত্র চাইলে রিয়াদ কোন প্রকার কাগজ দেখাতে না পারলে এসময় পুলিশের সন্দেহ হলে তাকে আটক করেন। পরে তাকে জিজ্ঞাবাদ করলে তার মোটরসাইকেলের দুটি চেসিস নম্বর থাকায় তাকে আটক থাকে তারাগঞ্জ থানায় সোর্পদ করেন। তারাগঞ্জ থানার এ এস আই আহাদ জানায়, মোটরসাই কেল ছিনতাইকারী সিন্ডিকেটের সক্রিয় সদস্যকে আটকের পর বিভিন্ন স্থানে খোজঁখবর করা হচ্ছে। দুপুরে জেলহাজতে পাঠানো হবে।

  •  
  •  
  •  
  •