গাইবান্ধায় বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু

জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বজ্রপাতের ঘটনায় মারুফা আকতার (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

রবিবার (২৬ জুন) বিকেল ৩টার দিকে পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের কুমিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মারুফা আকতার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের কুমিদপুর গ্রামের মো. মাহবুব আলমের মেয়ে। সে কুমিদপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার বিকেলে মারুফা নিজ বাড়ির পাশে খেলা করছিল। হঠাৎ করে বজ্রপাতের ঘটনা ঘটলে মারুফা গুরুত্বর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।

  •  
  •  
  •  
  •