নাটোরে বিদুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

নাটোর প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়ায় বিদুৎস্পৃষ্ট হয়ে আমিনুল ইসলাম রেন্টু (২৭) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, শনিবার রাত ৮টার দিকে বাগাতিপাড়ার বিল গোপাল হাট গ্রামের রেন্টু জমিতে বৈদ্যুতিক মোটর পাম্প দিয়ে ধানের চারায় সেচ দিচ্ছিলেন। এ সময় মোটরের তারে পানি বিদ্যুতায়িত হয়ে যায়। রেন্টু পানিতে পা দেয়া মাত্রই বিদ্যুতায়িত হয় মারা যায়। পরে স্থানীয়রা রেন্টুকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত রেন্টু বিল গোপালহাট গ্রামের মৃত জয়নাল গায়েনের ছেলে। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, খবরটি শুনেছি তবে এখনো কেউ থানায় জানায়নি।

  •  
  •  
  •  
  •