নাটোরে ভেজালগুড় তৈরির কারখানায় অভিযান-লাখ টাকা জরিমানা

নাটোর প্রতিনিধি :
নাটোরে রোযার মাসে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্যদ্রব্য প্রস্তুত ও বিপণন করার অভিযোগে এক ভেজালগুড় তৈরির কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানা ও জব্দকৃত ভেজাল গুড় ধ্বংস করেছে র‌্যাব-৫।

সোমবার দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর এলাকায় রাব-৫ এর একটি দল বড়াইগ্রাম উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাবা নাসরিন বানুসহ অভিযান পরিচালনা করে। এ সময় কেমিক্যাল মিশিয়ে ভেজাল গুড় উৎপাদন করে বাজারজাত করার অপরাধে বড়াইগ্রামের ভবানীপুর এলাকার কুরবান আলীর ছেলে কারখানা মালিক মোঃ আসলাম আলী ৩৫০০ কেজি কেজি গুড়সহ আটক করে। যার আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা। পরবর্তীতে ভ্রাম্যমান আদালত ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারা মোতাবেক আটককৃত আসামীকে এক লাখ টাকা জরিমানা করে। এছাড়া জব্দকৃত ভেজাল গুড় সমূহ ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

  •  
  •  
  •  
  •