সিংড়ায় চোলাই মদ পানের দায়ে আটক ৭ -ইয়াবা উদ্ধার

নাটোর প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় মদ পানের অপরাধে ৭ মদ্যপায়ীকে আটক করেছে সিংড়া থানা পুলিশ। এ সময় মোস্তাকিন নামের এক মাদক সেবীর কাছ থেকে ৫পিচ ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলার মানিকচাপড় গ্রামের জালাল উদ্দিনের উঠানে চোলাই মদ পানরত অবস্থায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

সিংড়া থানার উপ-পরিদর্শক শ্রী প্রদীপ কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে উপজেলার মানিকচাপড় গ্রামে অভিযান চালিয়ে চোলাই মদ পান করার সময় রতন দাস (২৫), হেলাল (২৬), আব্দুল কুদ্দুস (৫০), আব্দুস সামাদ (৪০) ও জালাল উদ্দিন (৪৫) কে আটক করা হয়। অপর এক অভিযানে মুস্তাকিন (৩০) নামের এক মাদক সেবীকে ৫পিচ ইয়াবা ট্যাবলেটসহ ও ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী রেজাউল ইসলাম (২৭) কে আটক করা হয়।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মন্ডল জানান, আটককৃত চোলাই মদ সেবনকারীদের ভাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে ও অপর একজনের বিরুদ্ধে সিংড়া থানায় একটি মাদক মামলা হয়েছে।

  •  
  •  
  •  
  •