ফুলছড়িতে ব্রক্ষ্মপুত্র নদে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রক্ষ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ স্কুলছাত্র মকছেদুল ইসলামের (১১) লাশ উদ্ধার করেছে ডুবারু দল। ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের ব্রক্ষ্মপুত্র নদের নীলকুঠি এলাকা থেকে মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
এরআগে, ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের ব্রক্ষ্মপুত্র নদে গোসল করতে নেমে সোমবার বিকেলে নিখোঁজ হয় মকছেদুল।
মকছেদুল ইসলাম ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের নিলকুঠি গ্রামের আবুল হোসেনের ছেলে। সে ফুলছড়ি এমএম কিন্ডার গার্টেন স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল ।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জামাল উদ্দিন জানান, সোমবার বিকেলে মকছেদুল বাড়ির পাশে ব্রক্ষ্মপুত্র নদে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয়। এরপর স্থানীয়ভাবে খোঁজাখুজি করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে রংপুর থেকে আসা ডুবারু দল ব্রক্ষ্মপুত্র নদে উদ্ধার অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করে। পরে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

  •  
  •  
  •  
  •