গাইবান্ধায় ট্রাক ভর্তি ভেজাল লাচ্ছা-সেমাই জব্দ

জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধায় অনুমোদনহীন কারখানা থেকে ভেজাল লাচ্ছা-সেমাই পাচার করার সময় ট্রাক ভর্তি লক্ষাধিক টাকার লাচ্ছা-সেমাই জব্দ করে ডোবার পানিতে ফেলে নষ্ট করেছে ভ্রাম্যমান আদালত। এসময় রফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ীর কাছে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা. সালমা খাতুন মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা. সালমা খাতুন জানান, বগুড়া শহরে অনুমোদহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা লাচ্ছা-সেমাই বোঝাই একটি মিনি ট্রাক গাইবান্ধায় এনে বিক্রি করার চেষ্টা করছিল রফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ী। গোপন খবর পেয়ে পুলিশের সহায়তায় ট্রাকটি আটক করা হয়। পরে ট্রাকে থাকা লক্ষাধিক টাকার ভেজাল লাচ্ছা-সেমাই সার্কিট হাউজের পাশের ডোবার পানিতে ফেলে নষ্ট করা হয়।

তিনি আরও জানান, এসময় ব্যবসায়ী রফিকুল ইসলাম উপস্থিত না থাকায় ট্রাকে থাকা কর্মচারীর নিকট দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

  •  
  •  
  •  
  •  

Tags: