ঝিনাইদহে নিম্ন আয়ের মার্কেটে উপচে পড়া ভিড় জমতে শুরু করেছে ঈদের কেনা-কাটা

ঝিনাইদহ প্রতিনিধি:
জমে উঠতে শুরু করেছে ঝিনাইদহের বিভিন্ন হাট বাজারে ঈদের কেনা কাটা। ঈদকে সামনে রেখে উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণীর ক্রেতাদের চাকচিক্যময় বিলাশ বিপনী গুলোতে চলছে কেনাকাটার উৎসব। তবে বসে নেই স্বল্প ও নিন্ম আয়ের খেটে খাওয়া সাধারণ মানুষ। তারা ওই বিলাশবহুল মার্কেট গুলোতে কেনাকাটা না করতে পারলেও থেমে নেই তাদের ঈদের বাজার। শহরের চুয়াডাংগা রোড, কেসি কলেজের পাশে, আরাপপুর মোড়ে, হাটের রাস্তায় ও বিভিন্ন সড়কস্থ গরীবের মার্কেট খ্যাত ফুটপাতগুলো জমে উঠেছে ঝিনাইদহের স্বল্প আয়ের মানুষের কেনাকাটা।

দোকানী রমজান বিশ্বাস জানান, ফুটপাতে স্বল্প ও নিন্ম আয়ের সাধারণ মানুষের কেনাকাটার ভিড় ছিল চোখে পড়ার মত। স্বল্প মূল্যের পোশাক গুলো এখানে বিক্রি করা হয়। এ মার্কেটে বিশেষ করে গ্রামের নিন্ম আয়ের লোকজন কেনাকাটা করতে আসে। এখানে জিরো থেকে ১২ বছর বয়েসী মেয়েদের বিভিন্ন পোশাক গুলো বিক্রি হচ্ছে ৩শ’ থেকে ৯শ’ টাকার মধ্যে। জিরো থেকে ১২ বছর বয়েসী ছেলেদের জিন্স প্যান্ট ও শার্ট সেট বিক্রি হচ্ছে ২শ’ টাকা থেকে ৬শ’ টাকার মধ্যে। এ ছাড়া ফতুয়া, বাচ্চাদের গেঞ্জি সেটসহ বিভিন্ন কাপড় এখানে স্বল্প মূল্যে পাওয়া যাচ্ছে।বেচা বিক্রি ভাল হওয়ায় গত বছরের লোকসান এ বছর পোষাতে পারবে বলে খুশি বিক্রেতারা।

এ বছর পোষাকের দাম একটু বেশী জানালেন রিক্সা চালক ইয়াছিন আলী, বড়দের শার্ট বিক্রি হচ্ছে ১শ’৫০ থেকে ৬শ’ টাকা,৬ গের্ন্জির দাম রাখা হয়েছে ১০০ থেকে ২শ’ ৫০ টাকার মধ্যে। গত বছরের তুলনায় এবছর এ মার্কেটের কাপড়ের দাম প্রায় ৩০ থেকে ৪০ ভাগ বৃদ্ধি পেয়েছে। মেয়েদের জন্য রয়েছে বিভিন্ন মডেলের পোশাক।

তবে দাম যেটাই হোক পছন্দমত পোশাক কিনতে চান ক্রেতারা।

  •  
  •  
  •  
  •  

Tags: