বিটিভি নাটোর উপ-কেন্দ্রের মালী জাবেদ আলী বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত
নাটোর প্রতিনিধি:
বাংলাদেশ টেলিভিশন- বিটিভি’র নাটোর উপ-কেন্দ্রের মালী জাবেদ আলী (৫২) বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। নিহত জাবেদ আলী সদর উপজেলার শিবদুর গ্রামের মৃত খাতের আলীর ছেলে।
বিটিভি’র নাটোর উপ-কেন্দ্রের ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, বেলা সাড়ে ১১টার দিকে উপ-কেন্দ্রের ফুলের বাগানে পরিচর্যার কাজ করছিলেন মালী জাবেদ আলী। এ সময় অসাবধনতাবসত তিনি বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে পড়েন। তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

