দিনাজপুরে আবাসিক হোটেলে র্যাব ও বিজিবি যৌথ অভিযানঃ বিপুল অস্ত্র উদ্ধার
শাহ্ আলম শাহী,স্টাফ রিপোর্টার,দিনাজপুর থেকেঃ
দিনাজপুরের হাকিমপুর হিলিতে একটি আবাসিক হোটেল থেকে র্যাব ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় এই অভিযান চালানো হয়।
দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান (পিএসসি) জানান, অভিযান চালিয়ে ওই হোটেলের মালিকসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এ সময় ওই হোটেলের একটি কক্ষ থেকে একটি বিদেশি পিস্তল, ৮টি ককটেল, এক কেজি গান পাউডার, চারটি চায়নিজ কুড়াল, দ’ুটি চাপাতিসহ বেশ কিছু অস্ত্র জব্দ করা হয়েছে।

