তানোরে প্রতিবন্ধীদের মাঝে সেমাই চিনি বিতরণ

তানোর প্রতিনিধি :
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহীর তানোরে স্থানীয় প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী হিসেবে সেমাই চিনি বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে উপজেলা সদরের তানোর পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে রাজশাহীর সপুরা সিল্ক মিল্স লিমিটেডের সহযোগীতায় ও তরঙ্গ প্রতিবন্ধী সংস্থার উদ্যেগে ৫০জন প্রতিবন্ধীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিবন্ধীর মাঝে সেমাই ও চিনি তুলে দেন তানোর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মির্জা আব্দুস সালাম। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী সংগঠনের নেতা ফিরোজা আক্তার সিমা, জেলা বাধঁন প্রতিবন্ধী সংস্থার সার্বিক ব্যবস্থপনা সভাপতি সোহেল রানা, তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু, তরঙ্গ প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক সাদিকুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তবে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা আব্দুস সালাম সামাজিক দিক ও উপস্থিত প্রতিবন্ধীদের অক্ষমতার কথা বিবেচনা করে নিজস্বভাবে প্রত্যেক প্রতিবন্ধীকে একশত টাকা করে ৫হাজার টাকা প্রদান করবার মাধ্যমে মহত দৃষ্টান্ত স্থাপন করেন।

  •  
  •  
  •  
  •