দিনাজপুরে স্ত্রী এবং শিশু কন্যাকে জবাই করে হত্যা : ঘাতক আটক
শাহ্ আলম শাহী,স্টাফ রিপোর্টার,দিনাজপুর থেকেঃ
দিনাজপুরে স্ত্রী এবং ৪ বছরের শিশু কন্যাকে জবাই করে হত্যা করেছে সোহরাব আলী ভুট্টু নামে এক পাষন্ড ব্যক্তি। এ ঘটনায় পুলিশ ঘাতক সোহরাব আলীকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে, রোববার রাত পৌনে ১২টায় দিনাজপুর দক্ষিণ কোতয়ালী ১০ নং কমলপুর ইউপি’র দক্ষিণ জয়দেবপুর গ্রামে।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজওয়ানুল রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়,পারিবারিক কলহের জের ধরে এ ঘটনাটি ঘটটে পারে। সোহরাব নেশায় আসক্ত। ঘাতক সোহরাব আলী ভুট্টু (৩৫) প্রথমে ঘুমন্ত অবস্থায় স্ত্রী বকুল (৩০ কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করে। পরে ৪ বছরের শিশু কন্যা রিনাকে একই অস্ত্র দিয়ে জবাই করে হত্যার সময় শিশুটি চিৎকার দেয়। এ সময় বাড়ি’র অন্যান্য লোকজন টের পায় এবং ঘাতক সোহরাবকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুট্টুকে আটক করে। লাশ দু’টি সুরতহােেলর পর আজ সকালে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। সোহরাব আলী ভুট্টু ১০ নং কমলপুর ইউপি’র দক্ষিণ জয়দেবপুর গ্রামের হেদায়েতুল্লাহ সরকারের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

