দিনাজপুরে চ্যানেল আই’র উদ্যোগে ঈদ খাবার সামগ্রী বিতরণ

শাহ্ আলম শাহী,স্টাফ রিপোর্টার,দিনাজপুর থেকেঃ
দিনাজপুর পুলিশ সুপার মো. রুহুল আমিন বলেছেন, চ্যানেল আই দেশ,মাটি ও মানুষের পাশে থেকে প্রমান করে দিয়েছে, সেরা চ্যানেল “চ্যানেল আই।” চ্যানেল আই বরাবরই দুঃস্থ ও অসহায় মানুষের পাশে থাকে, মানবতার সেবায় কাজ করে। আজ অসহায়,দরিদ্র ও দুঃস্থ মানুষদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করে চ্যানেল আই প্রমান করে দিয়েছে,তারাই সেরা। তারাই এগিয়ে দেশ,মাটি ও মানবতার সেবায়।

দিনাজপুর শিক্ষা অধিদপ্তর সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ট্রাই ফাউন্ডেশনের সহায়তায় আমার চ্যানেল আই দর্শক ফোরাম-দিনাজপুরের উদ্যোগে সোমবার সকালে দরিদ্র ও দুঃস্থদের মাঝে ঈদ খাবার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ক্যাবল টিভি এসোসিয়েশন-কোয়াব এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং বৃহত্তর দিনাজপুরের সভাপতি মাহমুদুন নবী পলাশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আমার চ্যানেল আই দর্শক ফোরাম-দিনাজপুরের প্রধান উপদেষ্টা প্রফেসর এম.এ জব্বার, ফোরামের উপদেষ্টা ও জেলা দোকান মালিক ব্যবসায়ী সমিতি’র সাধারণ সম্পাদক জহির শাহ্,রোটারিয়ান শামীম কবির,ফোরামের সহ-সভপাতি এস.এম.খালেকুজ্জামান রাজু,সহ-সভাপতি আবুল কালাম বাবুল, শিক্ষাবিদ করীর মাষ্টার,ফোরামের সাধারণ সম্পাদক ও চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী. যুগ্ম সম্পাদক মিনারুল ইসলাম মিনার,সদস্য ও ইউপি মেম্বার আজাহার আলী,চ্যানেল আই’র দিনাজপুরের ক্যামেরা পার্সন আরমান হোসেনসহ অন্যরা।
অনুষ্ঠানে দুই শতাধিক দরিদ্র ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ খাবার সামগ্রী সেমাই,চিনি, দুধ,চাল ও ডাল বিতরণ করা হয়।

প্রাকৃতিক দুর্যোগ ঝিরি ঝিরি বৃষ্টিপাত সত্বেও অনুষ্ঠানে সবার উপস্থিতি ছিলো প্রাণবন্ত।

  •  
  •  
  •  
  •