শেষ মুহুর্তে জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের ঈদ মার্কেট

ঠাকুরগাঁও প্রতিনিধি:
উত্তরের সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁও। এ জেলার ৮০ ভাগ মানুষই কৃষি কাজের সাথে জড়িত। তবুও অন্যান্য জেলার মত ঠাকুরগাঁওয়ে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদ বাজার।

সীমান্ত এলাকার ব্যবসায়ীরা জানাচ্ছেন, প্রতি বছরই দেখা যায় ঈদের বাজার প্রথমে শুরু হয় ঢিমেতালে। তারপর শেষের দিকেই হঠাৎ করে বাজার উঠতে শুরু করে। কারণ সেই সময়েই বিভিন্ন স্থান থেকে কাজে যাওয়া লোকজন ঘরে ফেরেন।

ক্রেতাদের অনেকের অভিযোগ গত বছরের তুলনায় দাম বেশি। অপর দিকে ব্যবসায়িরা বলছেন কাপড়ের দাম সহনীয় পর্যায়ে আছে। তাই এ বছর বেচা কেনা অনেক ভাল।

এ বছর ভারতীয় নামধারী কাপড় না থাকায় খুশি ব্যবসায়িরাও। তারা মনে করছেন নামধারী এসব ড্রেসের কারণে এর আগের বছরগুলোতে ব্যবসা করতে পারেননি তারা। শুধু নামধারী সেই ড্রেসগুলো ছাড়া আর অন্য কোনো ড্রেস বিক্রি হয়নি। তাই এবার নব মেয়েদের কাপড়গুলো ভালোই বিক্রয় হচ্ছে।

ঠাকুরগাঁওয়ের মার্কেটগুলোতে দুই ধাপে বিক্রি হয়। দিনের প্রায় পুরো সীমান্তবর্তী উপজেলা এলাকার ক্রেতারা বাজার দখল করে রাখে। স্থানীয়রা কিংবা দূরের যারা বাজারের আশপাশে ভাড়া থাকেন এ জাতীয় ক্রেতারা মার্কেটে আসেন সন্ধ্যার পরে। যার কারণে ঠাকুরগাঁও বাজারে দিনে ও রাতে সমানতালে বিক্রি হয় মার্কেটগুলোতে। এ ভিড় সাধারণত কাপড় ও গার্মেন্ট দোকানগুলোতেই বেশি পড়ে।

ঠাকুরগাঁও চেম্বার অব কর্মাসের পরিচালক মামুন অর রশিদ জানান, ঠাকুরগাঁওয়ে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদ বাজার। ব্যবসায়িরা অন্যান্য বছরের তুলনায় এ ভচর ব্যবসা ভাল করছেন। ঠাকুরগাঁও চেম্বাব অব কর্মাস ব্যবসায়িদের সহযোগিতা করছেন। এছাড়াও পুলিশ প্রশাসন ঈদ মার্কেটে নিরাপত্তা জোরদার করেছন।

  •  
  •  
  •  
  •