১৫৪ ট্যানারি স্থানান্তর বাবদ জরিমানা;৫০ হাজার থেকে কমিয়ে ১০ হাজার

জাতীয় ডেস্ক:
হাজারীবাগ থেকে ১৫৪ ট্যানারি স্থানান্তরে আদালতের নির্দেশ পালন না করায় পরিবেশের ক্ষতিপূরণ হিসেবে জরিমানার পরিমাণ ৫০ হাজার থেকে কমিয়ে ১০ হাজার টাকা ধার্য করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এই অর্থের অর্ধেক জমা দিতে হবে বাংলাদেশ লিভার ফাউন্ডেশনে, বাকি টাকা সরকারের কোষাগারে থাকবে।

সোমবার এ আদেশ দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের এ আপিল বেঞ্চ।

বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।

শুনানিতে আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী। রিটকারীর পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মনজিল মোরসেদ।

প্রসঙ্গত, ২০০১ সালে হাইকোর্ট এক রায়ে হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি শিল্প সরিয়ে নেয়ার নির্দেশ দেয়। এরপর ২০০৯ সালের ২৩ জুন আরেক আদেশে ট্যানারি সরানোর জন্য ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়।

  •  
  •  
  •  
  •  

Tags: