ময়মনসিংহে ব্রীজের উপর স্বঘোষিত বাসস্ট্যান্ড!
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ শহরে ব্রহ্মপুত্র নদের উপর স্থাপন করা হয়েছে স্বঘোষিত বাসস্ট্যান্ড। বাংলাদেশে যা নজীরবিহীন ঘটনা বলে বলছে ময়মনসিংহবাসী। অভিযোগ, ব্রীজের উপর যানজট সৃষ্টি করছে যাত্রীবাহী বাস চালকরা। ফলে গুরুত্বপূর্ণ এ ষ্ট্যান্ডে যানজটের দুর্ভোগে পড়ে যাত্রী সাধারণ, রোগী ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা পড়ছে চরম বিপাকে।
প্রতিনিয়ত ব্রীজের উপর সড়কে সাইড করে রাখা যাত্রীবাহী বাস দাড়িয়ে থাকা, এত পাশ কাটিয়ে অন্য যানবাহন যেতে না পাওয়া এবং সড়কে বাস রেখে যাত্রী নামানো ও উঠানোর কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে দীর্ঘ সময়ের যানজট। মাঝে মধ্যে যা তীব্র আকার ধারণ করে। অনেক সাধারণ যাত্রী ঐ চালকের উপর ক্ষিপ্ত হয়ে তাকে মারধরের ঘটনাও ঘটে যায়।
ব্রহ্মপুত্র বীজ মোড়ের এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। কেননা এ সড়ক দিয়ে ঢাকা ও উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা এবং কিশোরগঞ্জ, সিলেট, শেরপুর, নেত্রকোনা জেলার উদ্দেশ্যে শত শত যাকাহন চলাচল করে। উপরোক্ত গন্তব্যের যাত্রীবাহী বাস, ট্রাক, মহেন্দ্রা, মোটরসাইকেল, ইঞ্জিনভ্যান, সিএনজি চালিত অটোরিকশা, ইজিবাইকসহ সকল প্রকার যানবাহন সার্বক্ষণিক চলাচল করে।
দেশের বিভিন্ন অঞ্চলের যাত্রী সাধারণের যানবাহনে চলাচলের জন্য সার্বক্ষণিক পদচারণায় মুখরিত থাকে।বাসের স্টাফরা তাদের মর্জিমত চলাচল করায় মালবাহী গাড়ী সহ সকল প্রকার যানবাহন চলাচল করতে চরমভাবে বিঘ্নিত হয়। তার পরে আগে যাত্রী নেওয়ার জন্য গাড়ী চালকদের সড়ক দখল ও দ্রুত ষ্ট্যান্ড অবস্থানে সাধারণ জনগণ সার্বক্ষণিক সময় থাকে ভীতির মধ্যে। অভিজ্ঞ মহলের মতে, ব্রীজমোড় সংলগ্ন বাসস্ট্যান্ডটি মাটি ভরাট করে সড়ক পর্যন্ত উঁচু করলে সড়ক বড় হবে এবং এতে যানজট নিরসন সম্ভব।

