কুড়িগ্রামে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে র‌্যালি অনুষ্ঠিত

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
বৃষ্টি উপেক্ষা করে কুড়িগ্রামে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী সচেতনতামূলক র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠনের শতাধিক মানুষ র‌্যালী ও সমাবেশে অংশ নেয়। বিশালকায় র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে কলেজমোড় ও প্রেসক্লাব হয়ে শাপলা চত্বরে সমবেত হয়। এসময় কুড়িগ্রাম-চিলমারী এবং রংপুর-কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কে সাময়িকভাবে যানচলাচল বন্ধ হয়ে যায়।

পরে শহরের শাপলা চত্বরে ঘন্টাব্যাপি মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন, পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: জাফর আলী, পৌর মেয়র আব্দুল জলিল, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আব্রাহাম লিংকন প্রমুখ।

বক্তারা বলেন, জেলার মানুষ কোন জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ সমর্থন করে না। কোন সন্দেহজনক লোক দেখলে এবং বাড়ি ভাড়া দেয়ার আগে অবশ্যই ভাড়াটিয়ার সঠিক-নির্ভুল তথ্য নিয়ে পুলিশের নিকট দেবার আহবান জানান। শিক্ষার্থীদের কারো প্ররোচনায় ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার না করার আহবান জানানো হয়।

  •  
  •  
  •  
  •