নাটোরে জঙ্গীবাদ প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নাটোর প্রতিনিধি:
নাটোরে সন্ত্রাস, জঙ্গীবাদ প্রতিরোধে ইসলামের আহবান শীর্ষক আলোচনা সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজ অডিটোরিয়ামে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আতিয়ুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শিমুল, নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজের অধ্যক্ষ আব্দুল কুদ্দুস মৃধা, অতিরিক্ত পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের গবেষক মাওলানা ওহিদুজ্জামানসহ অন্যান্যরা।
পরে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। দিনব্যাপী এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, আলেম-ওলামা ও মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষকগণ এ কর্মশালায় অংশ নেন। এদিকে জেলার লালপুরে উপজেলা প্রশাসন আয়োজিত সন্ত্রাস, জঙ্গীবাদ প্রতিরোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

