বাকৃবিতে সাইকেল চোর সন্দেহে দুইজনকে আটক

নিজস্ব প্রতিবেদক:

গত বেশ কয়েকদিন ধরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নিয়মিত সাইকেল চুরি করছিলো একটি গ্রুপ। অবশেষে ধরা পড়েছে সেই গ্রুপের দুই সদস্য।

মঙ্গলবার (২৩জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় সন্দেহ হওয়ায়  দুইজনকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার হাতে সোপোর্দ করে ভেটেরিনারি অনুষদের তৃতীয় বর্ষের ছাত্র ফরহাদ ও কানন।

অভিযুক্তরা হলেন (১) তাসফির ইমন, পিতা মো. শাহজাহান (২) শাহরিয়ার আকন্দ সাদ, পিতা এম. এ বারী আকন্দ। তারা উভয়ই ময়মনসিংহ সদরের কেওয়াটখালীর মোড়ল পাড়া এলাকা নিবাসী এবং কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্র।

পুলিশের উপ-পরিদর্শক (এসআই) লুৎফুর রহমান বলেন, তল্লাশি করে  তালা কাটার যন্ত্র, দুইটি কাটা তালা, ব্লেড রেজার, পুরাতন চাবি ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া নগদ ২৭৩৩০ টাকা পাওয়া গেছে।

তাদের মোবাইলে বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরা বাশ দিয়ে সড়ানোর ভিডিওসহ চুরি যাওয়া সাইকেলের ছবি পাওয়া গেছে।

নিরাপত্তা শাখার পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ময়মনসিংহ ডিবি পুলিশের হাতে তাদের হস্তান্তর করা হয়। জিজ্ঞাসাবাদে সন্দেহ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

  •  
  •  
  •  
  •