অমর একুশে বইমেলার পর্দা উঠছে আজ

নিউজ ডেস্ক:

অমর একুশে বইমেলার পর্দা উঠছে আজ এটি বইমেলার আটত্রিশতম আসর। এবার মেলাতে কঠোরভাবে মানা হবে স্বাস্থ্যবিধি মাস্ক ছাড়া প্রবেশ করা যাবেনা লাগতে পারে টিকা সনদও।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি এই মেলা উদ্বোধন করবেন।

ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকে বইমেলা শুরুর রীতি থাকলেও করোনা পরিস্থিতির কারণে এবার মেলা শুরু হচ্ছে মাসের মাঝামাঝিতে। মেলা চলার কথা রয়েছে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।তবে করোনা পরিস্থিতির ওপর নির্ভর করে সময় বাড়তেও পারে।

এবার বইমেলা ১৫ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন দুপুর ২টা হতে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।রাত ৮টা ৩০ মিনিটের পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। ছুটির দিন বইমেলা চলবে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। ২১ ফেব্রুয়ারি মেলা শুরু হবে সকাল ৮টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত।

এবার বইমেলা অনুষ্ঠিত হবে বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সাড়ে ৭ লাখ বর্গফুট জায়গায়।

একাডেমি প্রাঙ্গণে ১০২ প্রতিষ্ঠানকে ১৪২টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৩২ প্রতিষ্ঠানকে ৬৩৪টি ইউনিট দেওয়া হয়েছে।মোট ৫৩৪ প্রতিষ্ঠানকে ৭৭৬টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। আর মেলায় থাকবে ৩৫টি প্যাভিলিয়ন।

 

  •  
  •  
  •  
  •