অবশেষে ওমরাহের জন্য খুলছে মক্কা
নিউজ ডেস্কঃ
রোববার থেকে ওমরাহ পালনের জন্য খুলছে মক্কা। গতকাল এ তথ্য নিশ্চিত করেছে সৌদি আরব সরকার।
চলতি বছরের শুরুতে নভেল করোনাভাইরাস মহামারী আঘাত হানার সঙ্গে সঙ্গে কঠোর বিধিনিষেধ ও সীমান্ত বন্ধের মতো সিদ্ধান্ত গ্রহণ করে মধ্যপ্রাচ্যের বৃহত্তম অর্থনীতিটি। এতে দেশটির অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
হজ্জ ও সারা বছর ধরে চলা ওমরাহের মাধ্যমে শতকোটি ডলার আয় করে থাকে সৌদি আরব। কিন্তু গত সাত মাস বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিম জনগোষ্ঠী ওমরাহ পালন করতে আসতে পারেনি।
তবে তিন ধাপে মক্কা নগরী খুলা হবে। প্রথম ধাপে সৌদি আরবের নাগরিক ও বাসিন্দাদের মধ্যে ৬ হাজার জন প্রতিদিন ওমরাহ পালন করতে পারবেন। আগামী ১৮ অক্টোবর হাজিদের সংখ্যা দৈনিক ১৫ হাজারে উত্তীর্ণ করা হবে। এবং ৪০ হাজার মুসল্লি মসজিদে নামাজ পড়তে পারবেন। আগামী ১ নভেম্বর থেকে বিদেশ থেকে হাজীরা ওমরাহ পালন করতে পারবেন। তখন প্রতিদিন ২০ হাজার হাজী আসতে পারবেন এবং মসজিদে ৬০ হাজার জন নামাজ পড়তে পারবেন।

