জন্মদিনে একটু ভিন্নতা : চাইলে আপনিও পারেন
মো. আব্দুর রহমান:
দশ-বিশ জন বন্ধু মিলে জন্মদিনের কেককাটা আর হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করার মতো মজা আর কি হতে পারে? হতে পারে যদি কিনা আপনার জন্মদিনটা দুইচারটা গরীব শিশুদের নিয়ে পালন করতে পারেন।
পুরো নাম শাহরিয়ার মনির। ক্যাম্পাসে সবার কাছে মনির নামেই অধিক জনপ্রিয়। ১৯৯৪ সালের ১০ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম মনিরের।
অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ থেকে এইচএসসি পাশ করে মনির ভর্তি হয় দক্ষিণ-পূর্ব এশিয়ার কৃষি শিক্ষার সর্ববৃহৎ বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। সদা হাস্যজ্জ্বল, প্রাণবন্ত মনির বর্তমানে বঙ্গবন্ধু হল ইউনিট ছাত্রলীগের সাধারণ সম্পাদক, বৃহত্তর কুমিল্লা সমিতির সাংগঠনিক সম্পাদক এবং ব্যতিক্রমী সংগঠন ঘাসফুলের সাংগঠনিক সম্পাদক।
নিজের জন্মদিনে দশ-বিশ জন বন্ধু মিলে হাটেলে গিয়ে খাওয়া দাওয়া না করে ১৫জন গরীব শিশুদের বৈশাখী পোশাক আর মিষ্টিমুখ করে পালন করেছে শাহরিয়ার মনির। বুধবার বঙ্গবন্ধু চত্ত্বরে নিজের ২৩তম জন্মদিনে জব্বারের মোড়ের বিভিন্ন হোটেল আর চায়ের দোকানে কর্মরত বেশ কয়েকজন গরীব শিশুকে নতুন বৈশাখী পোশাক আর মিষ্টিমুখ করায় মনির।
মনিরের ২৩তম জন্মদিনের ব্যতিক্রমী আয়োজনে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা এসএম রায়হান, তানভীর হাসান, কামরুল হাসান কামু, মিথুন, ফয়সাল, আসিব মুজতবা, রাজু, আরাফাত, অনিকসহ আরো অনেকে। উপস্থিত সকলেই মনির এই ব্যতিক্রমী আয়োজনের প্রশংসা করেন।


