৫ বিলিয়ন ডলারে বিক্রি হয়ে গেলো ইয়াহু

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:
জনপ্রিয় মেইল ইয়াহুকে কিনে নিলো যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট কোম্পানি ভেরিজন। প্রায় ৫ বিলিয়ন ডলারের বিনিমেয়ে ইয়াহু বিক্রি হলো। বহুদিন ধরে ইয়াহুর ব্যবসা খারাপ যাচ্ছিলো। তারপরেও প্রতিষ্ঠানটি নিজেদের ধরে রেখেছিল।

ইয়াহুর ইন্টারনেট ব্যবসা কিনে নেয়ার পরে ভেরিজন তাদের আমেরিকান অনলাইন (এওএল.কম) এর উন্নতি ঘটাতে পারবে বলে আশা করছে যুক্তরাষ্ট্রের এই প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি। ৪.৪ বিলিয়ন ডলারে গত বছর প্রতিষ্ঠানটিকে কিনেছিল তারা। ইয়াহুর বিজ্ঞাপন টেকনোলজি, মেসেঞ্জার ও মেইল ব্যবহার করে এখন সেটির উন্নয়ন সাধন করতে পারবে।

এই চুক্তি প্রতিষ্ঠান হিসেবে ইয়াহুর সমাপ্তি ঘটলো। তবে এই চুক্তিতে চাইনিজ ই কমার্স প্রতিষ্ঠান আলিবাবা গ্রুপের ১৫ শতাংশর মালিকানা, ইয়াহু জাপান কর্পোরেশনের ৩৫.৫ শতাংশ অন্তর্ভুক্ত হয়নি। আলিবাবা ও ইয়াহু জাপানের বিনিয়োগের পরিমাণ ৪০ বিলিয়ন ডলার যেখানে শুক্রবার পর্যন্ত ইয়াহু ইনকর্পোরেটেডের বাজারমূল্য ছিল ৩৭.৪ বিলিয়ন ডলার।

  •  
  •  
  •  
  •