টয়লেটের চেয়ে ১৮ গুণ বেশি জীবাণু মোবাইলে

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক:
টয়লেটের কমোডে যে পরিমান জীবাণু থাকে তার চেয়েও ১৮গুণ বেশি জীবাণু থাকতে পারে মোবাইল ফোনে। ব্রিটিশ জীববিদ্যা গবেষকরা মোবাইল ফোনের উপর করা গবেষণায় এমন ভয়াবহ তথ্য পেয়েছেন। খবর ডেইলি মেইল অনলাইনের।

প্রতিবেদনে বলা হয়, টয়লেটে জীবাণু থাকার সম্ভাবণা বেশি থাকলেও সেখানে বার বার ধোয়া-মোছা ও ফিনাইল জাতীয় জীবাণু নাশক ব্যাবহারের কারণে তারা বেশি মাত্রায় বাড়তে পারে না। কিন্তু মোবাইল ফোন ও স্ক্রিন হাতে ধরা এবং হাতবদলের কারণে নানা রকম জীবাণুর আবাসস্থলে পরিণত হয়।

গবেষকরা দেখেছেন, মোবাইলের স্ক্রিনে বেড়ে ওঠে তিন ধরনের জীবাণু। তারা হচ্ছে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস। এগুলো থেকে থেকে ৫১৫ রকম ব্যাকটেরিয়া ও ২৮ রকমের আলাদা আলাদা ফাঙ্গাসের সন্ধান পাওয়া গেছে।

মোবাইল ফোনের জীবাণু সংক্রমের কারণ হিসেবে বিজ্ঞানী জিম ফ্রান্সিস জানান, জীবাণু সংক্রমণের ক্ষেত্রে মোবাইল হ্যান্ডসেটগুলি একেবারের আদর্শ। মোবাইলের স্ক্রিনে বেড়ে ওঠা ব্যাকটেরিয়াগুলোর বেশিরভাগই অবশ্য ব্যবহারকারীদের জন্য ক্ষতিকর নয়। কিন্তু এ ধরনের ইলেকট্রনিক ডিভাইসগুলো বারবার হাতবদল হওয়ায় ব্যবহারকারীদের শরীরের জীবাণু একজনের থেকে অন্যজনে ছড়িয়ে পড়ে। আর মোবাইল হাতের মুঠোয় এবং মুখের কাছাকাছি নিয়ে ব্যবহারের ফলে ব্যাকটেরিয়া খুব সহজেই সংক্রমিত হয়।

তবে মুঠোফোন জীবাণুমুক্ত রাখতে নিয়মিত পরিষ্কার করার পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা।

  •  
  •  
  •  
  •  

Tags: