চাঁদে অবতরণের গাণিতিক প্রমাণ মিলল!
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক:
ইন্টারনেটের ব্যাপক বিস্তার লাভের পর থেকে প্রচুর মানুষ নাসার চাঁদে অবতরণকে মিথ্যা মনে করে এবং এমনকি সম্ভবত তারা নাসার সমগ্র মহাকাশ কর্মসূচিকেই ফেইক মনে করে আসছে।
কিন্তু অক্সফোর্ডের একদল বিজ্ঞানী তাদের নতুন একটি গবেষণায় দেখিয়েছেন যে, নাসার চাঁদে অবতরণের ঘটনা পুরোপুরি সত্য। তাদের মতে এটি মিথ্যা হলে ইন্টারনেটের এই সহজলভ্যতার যুগে এটিকে একটি গোপন রাখা সম্ভব হত না। তাদের মতে, যদি নাসার চাঁদে অবতরণের ঘটনা ধাপ্পাবাজি হত যাতে কিনা আনুমানিক ৪১১,০০০ মানুষ জড়িত তাহলে গত তিন বছর আট মাসের মধ্যে অবশ্যই এর প্রমাণ পাওয়া যেত।
ব্রিটিশ পদার্থবিদ ডা. ডেভিড গ্রিমস গাণিতিকভাবে কাজ করে দেখার চেষ্টা করেছেন যে এর পেছনে কোনো চক্রান্তের সম্ভাবনা রয়েছে কিনা।
তিনি দেখাতে সক্ষম হয়েছেন যে, বহু মানুষ তাদের জীবদ্দশায় এই ষড়যন্ত্রে নিজেদের যুক্ত করেছেন। তার মতে, গত পাঁচ বছরে নাসার চাঁদে অবতরণের ঘটনার বিরুদ্ধে চক্রান্ত করার জন্য ষড়যন্ত্রকারীদের সর্বোচ্চ সংখ্য দাঁড়িয়েছিল ২,৫২১ এবং দীর্ঘ এক শতাব্দী ধরে এই ছলচাতুরির কাজে ১২৫ সহযোগীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিজ্ঞান লেখক ও ধারাভাষ্যকার হিসেবে কাজ করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড গ্রিমস বলেন, ‘ষড়যন্ত্র তত্ত্ব একটি সংখ্যা যা বৈজ্ঞানিক তত্ত্বের কাছাকাছি একটি প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় নাসার চাঁদে অবতরণকে মিথ্যা বলে বিশ্বাস করাটা ক্ষতিকর না হলেও মিথ্যা তথ্য দিয়ে এটিকে ধাপ্পাবাজি বলে চালানোর চেষ্টাকে মারাত্বক ক্ষতি হসেবে দেখানো হয়েছে। তবে প্রতিটি বিশ্বাসই যে ষড়যন্ত্র তাও সঠিক নয়।’

