অপারেটরদের প্রমোশনাল এসএমএস এ বিরক্ত? বন্ধ করুন এখনই

sms

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্কঃ অপারেটরদের প্রমোশনাল এসএমএস এ অনেকেই বিরক্ত হন। তাদের সুবিধার্থে ‘ডু নট ডিস্টার্ব (ডিএনডি)’ সেবা চালু করলে মোবাইলে প্রমোশনাল এসএমএস আসা বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

শনিবার (২৪ এপ্রিল) বিটিআরসি এক বিজ্ঞপ্তিতে জানায়, মোবাইল ফোন অপারেটরদের নিত্যনতুন সেবা সম্পর্কে জানতে প্রমোশনাল এসএমএস/ক্যাম্পেইন সহায়ক ভূমিকা পালন করে।

এরপরও ক্ষেত্র বিশেষে গ্রাহকদের কাছে প্রমোশনাল এসএমএস/ক্যাম্পেইন পাওয়া বিরক্তিকর বলে প্রতীয়মান হয়। তাই গ্রাহকদের সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে ‘ডু নট ডিস্টার্ব’ সেবা চালু করা যায়।
মোবাইলে প্রমোশনাল এসএমএস না পেতে চাইলে ইউএসএসডি কোড ডায়াল করে চালু করা যায় ‘ডু নট ডিস্টার্ব’ সেবা।

যেভাবে প্রমোশনাল মেসেজ বন্ধ করবেনঃ

গ্রামীণফোন গ্রাহকরা বিজ্ঞাপনের এসএমএস বন্ধ করতে পারবেন *১২১*১১০১# এই নম্বরে ডায়াল করে। পুনরায় অফার এসএমএস চালু করতে *১২১*১১০২# এই নম্বরে ডায়াল করতে হবে।

বাংলালিংক গ্রাহকদের ডায়াল করতে হবে *১২১*৭*১*২*১# নম্বরে। রবি ও এয়ারটেল গ্রাহকরা এসএমএস বন্ধ করতে পারবেন *৭# নম্বরে ডায়াল করে।

  •  
  •  
  •  
  •