ফেসবুকের নিরাপত্তা শাখায় বাংলাদেশের মুন

Anim-4

নিউজ ডেস্কঃ ফেসবুকের নিরাপত্তা শাখায় যোগ দিয়েছেন বাংলাদেশের জারিন ফাইরোজ মুন। সম্প্রতি ফেসবুকের সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং টিমে ইন্টার্ন হিসেবে যোগ দিয়েছেন তিনি।

জানা গেছে, চলমান করোনাভাইরাস পরিস্থিতির কারণে তাকে এখন ভার্চুয়ালি অফিস করতে হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নিউইয়র্কের অফিসেই কাজ শুরু করবেন তিনি। বছরের শুরুর দিকে ফেসবুকের নিয়োগ কার্যক্রম শুরু হলে আবেদন করেছিলেন ফাইরোজ। এরপর মার্চের শুরুতে তিন ধাপে তার ইন্টারভিউ নেয়া হয়।

মুন শেরপুর জেলা শহরের গৌরীপুর মহল্লার বাসিন্দা। তিনি ২০০৮ সালে শেরপুর শহরের দিশা প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুল থেকে এসএসসি পাস ও ২০১০ সালে শেরপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন মুন।

বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায়ই মুন অনেক সাফল্য অর্জন করেন। তিনি প্রধানমন্ত্রী স্বর্ণপদক, বিশ্ববিদ্যালয় স্বর্ণপদকসহ নানা পদকে নিজেকে সমৃদ্ধ করেছেন। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবন শেষে সেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগও পেয়েছেন তিনি।

  •  
  •  
  •  
  •