আজ বন্ধ হবে ফেসবুক একাউন্ট?

facebook

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ ফেসবুকে ২৮ অক্টোবরের মধ্যে ‘ফেসবুক প্রোটেক্ট’ টার্ন অন করতে হবে নয়তো অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, এমন বার্তা বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, ছড়িয়েছে অনেক গুজবও। তবে ফেসবুক ওয়েবসাইটে সর্বশেষ প্রকাশিত বার্তায় ফিচার চালুর ওই বাধ্যবাধকতা সবার জন্য নয় বলে জানা গেছে।

নতুন বার্তায় বলা হয়েছে, আইডিতে ভুয়া বা অন্য নাম ব্যবহার করলে, অবৈধ কিছু পোস্ট,‘কমিউনিটি স্ট্যান্ডার্ড’ লঙ্ঘন, কিংবা কাউকে হয়রানি করলে বন্ধ হতে পারে আপনার অ্যাকাউন্ট।

এর বাইরে যদি আপনার অ্যাকাউন্টের কোনো ত্রুটি থাকে তবে সে ক্ষেত্রেও অ্যাকাউন্ট বন্ধ হতে পারে।

২৮ অক্টোবর যদি ফেসবুক আপনার অ্যাকাউন্টে এমন কোনো ত্রুটি খুঁজে পায় তাহলে সেদিনও বন্ধ হতে পারে আপনার অ্যাকাউন্ট।

  •  
  •  
  •  
  •  

Tags: