পৃথিবীর প্রথম পানির উৎস কি সূর্য!
সাবরিন জাহান: পানির অপর নাম জীবন, চিরন্তন সত্য কথাটি ছোটো বেলায়ই গেথে যায় আমাদের মনে। পৃথিবীর যে কোনো জীবের ক্ষেত্রে পানি ছাড়া জীবনধারণ অসম্ভব। এমনকি পৃথিবীতে প্রথম প্রাণের উৎস হিসেবে ধরে নেয়া হয়েছিল সমুদ্রের পানিই। কিন্তু এই পানির উৎস কী? কয়েক দশক ধরেই এই প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন গবেষকরা, অবশেষে পাওয়া গেল ফলাফল।
বিস্ময়কর হলেও তারা জানান, পানির উৎপত্তির পিছনে রয়েছে জ্বলন্ত এক অগ্নিপিণ্ড আর তা হল সূর্য (Sun) এমনটাই জানিয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানের গবেষকদের এক যৌথ গবেষণা। সম্প্রতি নেচার অ্যাস্ট্রোনমি জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণাপত্রটি।
২০১০ সালে জাপানের হায়াবুসা মিশনে একটি প্রাচীন গ্রহাণু থেকে সংগ্রহ করা হয়েছিল বেশ কিছু নমুনা। সেই নমুনার বিশ্লেষণেই উঠে আসে এমন চাঞ্চল্যকর তথ্য।
তারা জানান, জন্মলগ্নে পৃথিবী ছিল জ্বলন্ত অগ্নিপিণ্ড। পরবর্তীকালে তাপ বিকিরণ করে ধূলিকণার গোলকে পরিণত হয় পৃথিবী। আর সেই ধুলো থেকেই জন্ম নেয় পানি। সৌর বায়ু বা সূর্যের মহাজাগতিক বিকিরণই ধূলিকণার রাসায়নিক পরিবর্তন করে তৈরি করে পানি। সেই বিকিরণ মূলত আয়নিত হাইড্রোজেন এবং হিলিয়ামের স্রোত। বিজ্ঞানের পরিভাষায় এই বিশেষ প্রক্রিয়াটির নাম স্পেস ওয়েদারিং।
গবেষণার প্রকাশিত হয়, ভূপৃষ্ঠের ৭০ শতাংশ জলের উৎস আসলে সৌরশক্তি। অন্যদিকে এই একই প্রক্রিয়ায় পানি বা বরফের জন্ম হয় বিভিন্ন গ্রহাণু এবং ধূমকেতুতেও।
সুত্র : নেচার ডট কম।

