জলবায়ু পরিবর্তন পরবর্তী মহামারী সৃষ্টি করতে পারেঃ নতুন গবেষণা

ড. মোঃ সহিদুজ্জামানঃ যেহেতু পৃথিবীর জলবায়ু উষ্ণ হতে চলেছে, গবেষকরা ভবিষ্যদ্বাণী করেছেন যে বন্য প্রাণীরা তাদের আবাসস্থল স্থানান্তর করতে বাধ্য হবে ফলে তারা মানব বসতি অঞ্চলে বিচরন করবে। তখন মানুষের মধ্যে ভাইরাস সংক্রমনের ঝুঁকি বাড়িয়ে দেবে যা পরবর্তী মহামারীর দিকে নিয়ে যেতে পারে।

জলবায়ু পরিবর্তন এবং ভাইরাল সংক্রমণের মধ্যে এই সংযোগটি জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের নেতৃত্বে একটি আন্তর্জাতিক গবেষণা দল বর্ণনা করেছেন যা সম্প্রতি ন্যাচারে প্রকাশিত হয়েছে।

এই গবেষণায় বলা হয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে বন্য প্রাণীরা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হবে। ফলে করোনা্, ইবোলাসহ বিভিন্ন ভাইরাসের সংক্রমণের হার বেড়ে যাবে। এছাড়া বাদুর বিভিন্ন ভাইরাসের  আঁধার হওয়ায় এবং জলবায়ু পরিবর্তনের ফলে বেশি বেশি জায়গা পরিবর্তন করায় বাদুড় বাহিত রোগের প্রাদূর্ভাব দেখা দিতে পারে।

সামগ্রিকভাবে, গবেষণাটিতে জলবায়ু পরিবর্তন রোগের উত্থানের যে সবচেয়ে বড় ঝুঁকির কারণ তা নির্দেশ করে। বন উজাড়, বন্যপ্রাণী বাণিজ্য এবং কৃষি শিল্প বেড়ে যাওয়ার সাথে সাথে এ সংকট বেড়ে যাবে। এ থেকে পরিত্রানের বা সমাধানের উপায় হলো পরিবেশগত পরিবর্তনের সাথে বন্যপ্রাণীর রোগের নজরদারি করা এবং তা নিয়ন্ত্রেণ যথাযথ পদক্ষেপ গ্রহণ করা।

  •  
  •  
  •  
  •