নির্দিষ্ট সময় পর মুছে যাবে মেসেজ

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক:
পরীক্ষামূলকভাবে মেসেঞ্জার অ্যাপে সেলফ ডেসট্রাক্টিং মেসেজ ফিচার চালু করেছে ফেসবুক। গত শুক্রবার থেকে ফিচারটি চালু করা হয়।

এই ফিচারটি ব্যবহারের ফলে বন্ধুকে কোন মেসেজ পাঠালে সেটি একটি নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। প্রাথমিকভাবে এই ফিচারটি শুধুমাত্র ফ্রান্সের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করেছে ফেসবুক মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাটের মতোই এই ফিচারটি কাজ করবে।

স্ন্যাপচ্যাটে কোন মেসেজ কিংবা ছবি পাঠানো হলে প্রাপক সেটি পড়ার পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। তবে চাইলেই কনভার্সেশন থেকে ফিচারটি বন্ধ করে রাখার ব্যবস্থাও রয়েছে।
সুত্রঃ বাজফিড

  •  
  •  
  •  
  •