ইডেনের প্রথম ঘণ্টা বাজবে কপিল দেবের হাতে

স্পোর্টস ডেস্ক:
গেল জুলাইয়ে ভারত-ইংল্যান্ড সিরিজে লর্ডসের ঘণ্টা বাজানোর সম্মান পেয়েছিলেন ভারতের সাবেল অধিনায়ক কপিল দেব। লর্ডসের মতো করেই এবার সম্মানজনক ঘণ্টা রাখা হয়েছে ভারতের ইডেন গার্ডেনসেও। আর সেই বেল উদ্বোধন করবেন সেই কপিল দেব।

শুক্রবার থেকে ইডেনে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের দ্বিতীয় টেস্ট। এটি দেশের মাটিতে ভারতের ২৫০ তম টেস্ট। আর এই টেস্টটি বেল বাজিয়ে শুরু করাবেন কপিল। কপিল দেবের ঘণ্টা বাজানোর বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) যুগ্ন সচিব অভিষেক ডালমিয়া বলেছেন, ‘এটা আমাদের সভাপতি সৌরভ গাঙ্গুলির পরিকল্পনা ছিল এবং কপিল দেব তাতে সায় দিয়েছেন। টেস্টের দিন সকালে তিনি এই বেল বাজাবেন।’

লর্ডসের বেলটি টানা পাঁচ মিনিট বাজানো হয়। সে রকমই কিছু একটা করা হবে, এমনটাই জানিয়েছেন অভিষেক। তিনি বলেন, ‘ইডেনের ঘড়ির পাশেই এই বেলটি বসানো হয়েছে, যাতে সবার চোখে পড়ে।’ টেস্টের পাঁচদিন, প্রতিদিন ম্যাচ শুরুর আগে ভিন্ন ভিন্ন ব্যক্তি এই ঘণ্টা বাজাবেন।

ইডেনের টেস্টটি দেশের মাটিতে ভারতের ২৫০ তম টেস্ট। আর সেটা স্মরণীয় করে রাখতে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) পক্ষ থেকে দু’দলের সব ক্রিকেটার ও কর্মকর্তাদের একটি করে ১০০ গ্রামের রুপার মূদ্রা দেওয়া হবে।

সূত্র: ndtv-sports

  •  
  •  
  •  
  •  

Tags: