আইসিসি র্যাংকিংয়ের শীর্ষ দশে অধিনায়ক মাশরাফি
খেলাধুলা ডেস্ক:
ওয়ানডে ক্যারিয়ারের সেরা র্যাংকিংয়ে আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সীমিত ওভারের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ইংল্যান্ডের বিপক্ষে দারুণ বোলিং করে সিরিজ শেষে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোলারদের তালিকার নয়ে পৌঁছে গেছেন তিনি।
আইসিসি প্রকাশিত সর্বশেষ র্যাংকিংয়ের ওয়ানডেতে বোলিংয়ে ছয় ধাপ এগিয়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। যেটা তার ক্যারিয়ার সেরা ওয়ানডে র্যাংকিং। সর্বশেষ আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ছয় ম্যাচে নিয়েছেন ১২ উইকেট।
এছাড়া বোলারদের মধ্যে ছয় নম্বরে আছেন স্পিনার সাকিব আল হাসান। এছাড়া অলরাউন্ডারদের র্যাংকিংয়ে যথারীতি এই সাকিবই আছেন শীর্ষে।
দুই সিরিজ পর র্যাংকিংয়ে এগিয়েছেন ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল। তামিম একধাপ এগিয়ে রয়েছেন ২২ নম্বরে। আর ছয় ধাপ এগিয়ে ৪২ নম্বরে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। শীর্ষ ২০ এ থাকা মুশফিকুর রহিম একধাপ পিছিয়ে রয়েছেন ১৯ নম্বরে

