ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই পাকিস্তানের সিরিজ জয়

খেলাধুলা ডেস্ক:
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে ওয়েস্ট ইন্ডিজকে ১৩৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। দিবারাত্রির এই টেস্ট সিরিজের প্রথমটিতেও পাকিস্তান জয় পায় ৫৬ রানের। ফলে, এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করলো মিসবাহ উল হকের দল।
প্রথম ইনিংসে পাকিস্তান সংগ্রহ করে ৪৫২ রান। জবাবে ২২৪ রানেই গুটিয়ে যায় ক্যারিবিয়রা। তবে জেসন হোল্ডারবাহিনীকে ফলোঅনে না পাঠিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের সামনে ছুঁড়ে দেয় ৪৫৬ রানের লক্ষ্যমাত্রা।

সেই রান তাড়া করতে নেমে শুরুটা ভালো না হলেও জারমেইন ব্ল্যাকউডের ব্যাট ভর করে এক সময় জয়ের স্বপ্নও দেখতে থাকে ক্যারিবিয়ানরা। কিন্তু ব্যক্তিগত ৯৫ রানে পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহর বলে বোল্ড হয়ে ব্লাকউড সাজঘরে ফিরলে স্বপ্নভঙ্গ হয় ক্যারিবিয়ানদের।

ব্ল্যাকউড ছাড়াও ৬৭ রান করে আউট হন ক্রেইগ ব্রেথওয়েট। এছাড়াও সাই হোপ ৪১ ও ২৬ রান করেন দেবেন্দ্র বিশু। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে হোল্ডারবাহিনীর সংগ্রহ দাঁড়ায় ৩২২ রান। ফলে, ১৩৩ রানের বড় ব্যবধানেই হার মানতে হয় ওয়েস্ট ইন্ডিজকে।

বল হাতে পাকিস্তানের ইয়াসির শাহ দ্বিতীয় ইনিংসে একাই নেন ছয় উইকেট।এছাড়া দুটি উইকেট নেন জুলফিকার বাবর। আর একটি করে উইকেট নেন রাহাত আলী ও মোহাম্মদ নাওয়াজ।

দুই ইনিংসে দশ উইকেট (৪+৬) নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন পাকিস্তানের ইয়াসির শাহ

  •  
  •  
  •  
  •  

Tags: