৬৬ বছরের রেকর্ড ছুঁয়েছে বাংলাদেশের নবাগত অফ স্পিনার মিরাজ
খেলাধুলা ডেস্ক:
৬৬ বছরের বেশি সময় ধরে একটা রেকর্ড তিনি নিজের করে রেখেছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ডান হাতি অফ স্পিনার সনি রামদিন। এবার তাকে ছুঁয়ে ফেললেন বাংলাদেশের নবাগত অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ।
রামদিনই এতদিন অবধি একমাত্র অফ স্পিনার ছিলেন যিনি ক্যারিয়ারের প্রথম দুই টেস্টের মধ্যেই দু’বার পাঁচটি করে উইকেট পেয়েছিলেন। এতদিন পর এসে এই তালিকায় যোগ হলেন বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ।
চট্টগ্রামে প্রথম ইনিংসে ছয় উইকেট সহ দুই ইনিংস মিলিয়ে মিরাজ পেয়েছিলেন সাত উইকেট। এবার মিরপুরে প্রথম ইনিংসে পেলেন ছয় উইকেট। ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্টেই দ্বিতীয় পাঁচ উইকেট। এর আগে কোনো বাংলাদেশি বোলারই এই কীর্তি গড়তে পারেননি।

