ধন্যবাদ, আবার আসবেন!
ক্রিড়া প্রতিবেদক:
বেন স্টোকসের সাথে ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলসের পুরনো একটা ‘শত্রুতা’ আছে। ঠিক এভাবেই স্টোকস আউট হয়ে যাওয়ার পর ‘স্যালুট’ দিয়েছিলেন এই অলরাউন্ডার।
এবার সেই কাজটাই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে করলেন সাকিব আল হাসান।
ঠিক এর আগের বলটাতেই সাকিবের বলে চার হাঁকিয়েছিলেন। আর এর ঠিক পরের বলটাতেই সরাসরি বোল্ড হয়ে গেলেন স্টোকস। ৪৩ তম ওভারের তিন নম্বর বলের ঘটনা। এরপরেই সাকিবের ওই রকম বিস্ফোরক উদযাপন দেখলো মিরপুর।

