লিংক পেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব
ক্রিড়া প্রতিবেদক:
লিংক পেন কলমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান।
ভারতের কলকাতা ভিত্তিক লিংক পেন অ্যান্ড প্লাস্টিক লিমিটেডের সঙ্গে শনিবার (৫ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ের এলজিডি ভবনে এ বিষয়ে এক চুক্তি স্বাক্ষরিত হয়। তবে কত দিনের জন্য এ চুক্তি হয়েছে তা জানানো হয়নি।
এ সময় সাকিব ছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রহিত জালান, বিজনেস ম্যানেজার তপন কুমার বাগচি ও আরো অনেকে।
সাকিব বলেন, লিংক পেনস উপমহাদেশের বড় একটি শিল্প প্রতিষ্ঠান। তাদের পণ্যের প্রচারে আমি সম্পৃক্ত থাকতে পারছি এটা ভেবে ভালো লাগছে। এ দায়িত্ত্ব আমার চলার পথে এক নতুন মাত্রা যোগ করবে বলে আমি আশা করি।
উল্লেখ্য, এর আগে লিংক পেনস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফ ছাড়াও ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) এর বিভিন্ন তারকা খেলোয়াড়।
১৯৭৬ সালে সুরাজমল জালান কর্তৃক লিংক পেনস প্রতিষ্ঠিত হয়। আইএসও ৯০০১:২০০৮ সনদপ্রাপ্ত এ কোম্পানিটি বর্তমানে ৬টি মহাদেশে ৫০টিরও বেশি দেশে ব্যবসা পরিচালনা করছে।

