বাংলাদেশ নারী ক্রিকেট দলের নতুন অধিনায়ক রুমানা

খেলাধুলা ডেস্ক:
গেল বছরের নভেম্বরে অভিজ্ঞ সালমা খাতুনকে সরিয়ে নারী দলের নেতৃত্বের ভার তুলে দেওয়া হয় জাহানারা আলমের কাঁধে। এক বছরের মাথায় নারী দলের নেতৃত্বে আবারও পরিবর্তন আনলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এবার নারী দলের অধিনায়ক করা হয়েছে রুমানা আহমেদকে। সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবির বোর্ড মিটিং শেষে এ তথ্য নিশ্চিত করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আগামী ২৭ নভেম্বর থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি এশিয়া কাপ ও বিশ্বকাপ কোয়ালিফায়ার রাউন্ডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের নারী ক্রিকেটে একমাত্র হ্যাটট্রিকধারী এই লেগস্পিনার।

  •  
  •  
  •  
  •  

Tags: