‘অ্যাশেজ নয়, অস্ট্রেলিয়ার খেলা উচিত বাংলাদেশের মতো দলের সাথে ’

খেলাধুলা ডেস্ক:
হোবার্ট টেস্টে লজ্জার রেকর্ডে পড়েছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৮৫ রানেই গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া। নিজেদের মাটিতে এটাই তাদের সর্বনিম্ন স্কোর। নিজেদের এই অবস্থায় অস্ট্রেলিয়ার নাগরিকরাই খোঁচা দিচ্ছে দলের অবস্থান নিয়ে।

সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ১৭৭ রানের বিশাল ব্যবধানে হারার পরে দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়ার এই ভড়াডুবি অবস্থা। এই অবস্থায় কেউ কেউ অস্ট্রেলিয়া দলের যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছেন। ইংল্যান্ডের এক রেডিওর প্রযোজক ও রেডিও জকি অ্যাডাম মাউন্টফোর্ট তো বলেই ফেলেছেন, ইংল্যান্ডের উচিৎ অ্যাশেজ না খেলে বাংলাদেশের মত দলের বিপক্ষে সিরিজ খেলা।
স্টিভেন স্মিথের দলকে তীক্ষ্ম খোঁচা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অ্যাডাম লিখেছেন, ‘সম্ভবত ইংল্যান্ড দলের অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ বাতিল করা উচিৎ এবং এবারের শীতে বাংলাদেশের মতো দলের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলা উচিৎ।’

মাউন্টফোর্ডের এই টুইট ছড়িয়ে গেছে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে। এমনকি এই টুইটে সমর্থন জানিয়ে রিটুইট করেছেন ইংল্যান্ডেরই ক্রিকেটার জেমস টেইলর।

  •  
  •  
  •  
  •