ক্রিকইনফোর বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মুস্তাফিজুর
স্পোর্টস ডেস্ক:
বছর শেষের একদিন আগে সব ফরম্যাটের বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। যেখানে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি একাদশে জায়গা পেয়েছেন মুস্তাফিজুর রহমান।
এই দলে বাংলাদেশ দলের অন্যতম অস্ত্র বাঁ-হাতি পেসার মুস্তাফিজের পাশাপাশি রয়েছেন ক্যারিবিয়ান ব্যাটিং দৈত্য ক্রিস গেইল, ভারতীয় টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিও রয়েছেন টি-টোয়েন্টি একাদশে। তবে চলতি বছরের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ পারফরম্যান্স করেছেন আফ্রিদি, যা এই একাদশে তাকে জায়গা পেতে অনেকখানি সাহয্য করেছে।
ক্রিকইনফো শুধু টি-টোয়েন্টি দলই নয়, ঘোষণা করেছে বর্ষসেরা ওয়ানডে, টেস্ট এবং বর্ষসেরা নারী একাদশ।
টি-টোয়েন্টি একাদশ:
ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), বিরাট কোহলি (ভারত), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), জস বাটলার (ইংল্যান্ড), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), ডোয়ায়েন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ), শহীদ আফ্রিদি (পাকিস্তান), অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া), জাসপ্রিত বুমরাহ (ভারত) এবং মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)।
টেস্ট একাদশ:
আজহার আলী (পাকিস্তান), ক্রেইগ ব্রেথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ), জো রুট (ইংল্যান্ড), বিরাট কোহলি (ভারত), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), জনি বেয়ারস্ট্রো (ইংল্যান্ড), বেন স্টোকস (ইংল্যান্ড), রবিচন্দন অশ্বিন (ভারত), রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা), মিশেল স্টার্ক (অস্ট্রেলিয়া), কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)।
ওয়ানডে একাদশ:
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা), জো রুট (ইংল্যান্ড), কোহলি (ভারত), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া),জস বাটলার (ইংল্যান্ড), বেন স্টোকস (ইংল্যান্ড),মিশেল স্টার্ক (অস্ট্রেলিয়া), সুনিল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ), জস হ্যাজেলউড (অস্ট্রেলিয়া) এবং জসপ্রিত বুমরাহ (ভারত)।

