শচীন ও কোহলি রেল স্টেশন!

ক্রিড়া প্রতিবেদক:
নাম মানুষকে বড় করে না, মানুষই নামকে বড় করে তোলে। আবার নামের কারণেই অখ্যাত কোনো স্থান হয়ে উঠে বিখ্যাত। শচীন আর কোহলি রেল স্টেশনই এর জ্বলন্ত উদাহরণ।

শচীন, কোহলি- নাম দুটি শুনলেই মানসপটে ভেসে উঠে ভারতের দুই বিখ্যাত ক্রিকেটারের ছবি। শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলি, বিশ্ব ক্রিকেটের বড় দুটি ব্র্যান্ড। কিন্তু জানেন কি, শচীন ও কোহলি নামে দুটি রেল স্টেশনও আছে? বাংলাদেশীরা তো দুরের কথা, এই নামে যে দুটি রেল স্টেশন আছে, খোদ ভারতেরই অনেকে তা জানেন না! একটু ভুলই হলো। আগে না চিনলেও শচীন ও কোহলি নামের কারণেই অখ্যাত থেকে ধীরে ধীরে বিখ্যাত হয়ে উঠছে ভারতের শচীন ও কোহলি রেল স্টেশন।

‘শচীন’ রেল স্টেশনটি ভারতের গুজরাটে অবস্থিত। যে রেল স্টেশনটির সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস। বৃটিশ রাজত্বকালে ন’টিগানের অধিকারী ছিলেন শচীন স্টেটের নবাব বংশ। স্টেশনটি নির্মিত হয় তাদের সময়েই। সুরাট থেকে আহমেদাবাদ ও মুম্বাইগামী ট্রেন থামে এই শচীন রেল স্টেশনে।

‘কোহলি’ স্টেশনটি মহারাষ্ট্রের নাগপুরের খুব কাছেই অবস্থিত। ছোট্ট স্টেশনটি ঠিক কত সালে নির্মিত তা জানা যায়নি। তবে এটা ঠিক, একসময় হয়তো ইতিহাস আড়াল করে এই দুটি স্টেশন কেবল বিখ্যাত ওই দুটি নামের কারণেই স্মরণীয় হয়ে থাকবে।

  •  
  •  
  •  
  •  

Tags: